ববিতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে র‍্যালি অনুষ্ঠিত

ববি প্রতিনিধি। 

বরিশাল বিশ্ববিদ্যালয়, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (২১ ফেব্রুয়ারি শনিবার) সকাল সাড়ে নয়টার র‍্যালি অনুষ্ঠিত হয়।

যথাযথ ভাব-গাম্ভির্য্যের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদ্‌যাপিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি  উপলক্ষে জাতির সূর্যসন্তান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে প্রভাত ফেরি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমবেত হন। এসময় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। এর পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হলসহ সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ করেন। এদিকে দিবসটির তাৎপর্য তুলে ধরে কীর্তনখোলা অডিটোরিয়ামে সকাল সাড়ে দশটার দিকে  আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রখেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন কমিটির আহবায়ক ড. রাহাত হোসাইন ফয়সাল এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ তানভীর কায়ছার, পরিচালক অর্থ হিসাব মো.আতিকুর রহমান, জনসংযোগ অফিসের উপ-পরিচালক ফয়সল মাহমুদ এবং কর্মচারীদের মধ্যে হাসানুজ্জামান বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আলিফ খান বাপ্পি এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ফারিমা ফরহাদ। বাংলা বিভাগের চেয়ারম্যান মোহসিনা হোসাইনের সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় প্রধান, পরিচালকবৃন্দ, এদিকে মহান শহীদ দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া এবং মন্দিরে বিশেষ প্রার্থনারও আয়োজন করা এতে ববির সকল কর্মকর্তা কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।