আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস  

 ববি প্রতিনিধি। 

বরিশাল বিশ্ববিদ্যালয়, ২২ ফেব্রুয়ারি 

১৫ বছরের নানান সাফল্য ও অর্জনের ধারাবাহিকতা অতিক্রম করে গৌরবের ১৬ বছরে পদার্পণ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, গবেষণা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ এক আলোকিত প্রজন্ম গঠনে দক্ষিনের বাতিঘরখ্যাত এ উচ্চ বিদ্যাপীঠটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই ক্যাম্পাসটি  ২২ ফেব্রুয়ারি রোববার ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় পরিবার। এ উপলক্ষ্যে সকাল ১০ টায় জাতীয় পতাকা, উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। উদ্বোধন শেষে আনন্দ শোভাযাত্রা র‍্যলি। এতে বিশ্ববিদ্যালয়  সকলে অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য এ শোভাযাত্রাটি ক্যাম্পাস সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে ক্যাম্পাসের বিভিন্ন ভবনসমূহে বর্ণিল আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়।