ঝিনাইদহে পরিচ্ছন্নতা অভিযানে এমপি

ঝিনাইদহ প্রতিনিধি।

এবার পরিচ্ছন্নতা অভিযানে নামলেন ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঝিনাইদহ ২৫ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে এ পরিচ্ছন্নতা অভিযান চালান তিনি।

সেসময় নবনির্বাচিত সংসদ সদস্য শিশু হাসপাতাল ও চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং হাসপাতালের সংকট ও সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন। পরে হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে আধুনিক ডাস্টবিন ও পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত সরঞ্জাম বিতরণ করেন সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর।

সংসদ সদস্য আলী আজম বলেন, ‘আমাদের ঝিনাইদহে সবচেয়ে বেশি সমস্যা দুর্নীতি এবং চাঁদাবাজ। তাই এগুলোর বিরুদ্ধেই আমরা সবচেয়ে বেশি কথা বলেছি। এসবের বিরুদ্ধে আমাদের পরিকল্পনা হয়েছে এবং আমরা সফলও হচ্ছি। আমরা সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতিসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কোনোভাবেই সহ্য করবো না। সকল জায়গায় পর্যায়ক্রমে আমরা চাঁদা বন্ধ করে দেবো।