বরিশাল গণপূর্ত কর্মচারী ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার দোয়া মাহফি্ল অনুষ্ঠিত।

জেআই জুয়েল।

বরিশাল গণপূর্ত বিভাগীয় কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ২৪ ই ফেব্রুয়ারি মঙলবার বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রধান মন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়, ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল হাসান রুপকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর -৫ আসনের সংসদ সদস্য এ্যাড:মজিবর রহমান সারোয়ার। মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমীন,বরিশাল গণপূর্ত অধিদপ্তর অতিরিক্ত প্রধান প্রকৌশলী খালেদ হোসাইন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাস, নির্বাহী প্রকৌশলী মো.ফয়সাল আলম,মো.আবুল বাসার, শাহআলম,বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবির, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো.তরিকুল ইসলাম তরিক, সাকিবুল হক রাসেল,ছাত্র দলের সহ সভাপতি মেহেদী হাসান রুবেল, বরিশাল গণপূর্ত বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।