ভাটারা সাঈদ নগরে ভুয়া ফ্যামিলি কার্ড দিয়ে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারক গ্রেপ্তার 

জেআই জুয়েল।প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়ার আগেই ঢাকা ভাটারায়( ২৮ ফেব্রুয়ারি শনিবার) রাত সাড়ে আটটার দিকে প্রতারক চক্র ভুয়া ফ্যামিলি কার্ডের কথা বলে তিনশত টাকা করে। হাতিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে, ৩০ টি পরিবারের কাছ থেকে।প্রতারক মো.জুয়েল (৪৫) নামে ভাটারা সাইদ নগরের বাসিন্দা বলে খবর পাওয়া গেছে।  ঘটনাটি ঘটে সাইদ নগরের পানির পাম মোড়ে  স্থানীয় ব্যবসায়ী রোকনের দোকানের সামনে। এদিকে দ্রুত খবর পেয়ে ছুটে আসেন থানা ছাত্রদল সভাপতি রিয়াজ চৌধুরী,এবিষয়ে ভাটারা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন (রনি) বলেন, আমি কিছুদিন আগে এরকমের একটি খবর শুনতে পাই। যে আমাদের ভাটারা সাইদনগরে এরকমের ফ্যামিলি কার্ডের কথা বলে একটি চক্র নাকি এলাকা থেকে বেশ কিছু পরিবারের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়েছেন। ফ্যামিলি কার্ডের কথা বলে, তার প্রেক্ষিতে আমি এলাকার জনগণকে বলেছি আবার যদি এরকমের কেউ কার্ড নিয়ে আসে তখন আমাকে ফোন দিবেন। তাই হাতে নাতে আটক করে ভাটারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি কে জানালে তিনি তাৎক্ষণিক পুলিশের একটি টিম এস আই হাসমত আলি ও হাসান সহ ঘটনাস্থলে পৌঁছেলে তাকে পুলিশের হাতে তুলে দেন। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিব তিনি বলেন,এক ধরনের প্রতারক চক্র তারা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের। নামে অপকর্ম করে তাদের কে ধরে আইনের আওতায়  দেওয়া হবে। এসময় ঘটনা স্থলে উপস্থিত ছিলেন। ছাত্রদল নেতা মামুন খান, মাসুদ রানা, রাজিব, রাফি,সহ ছাত্রদল নেতাকর্মীরা। এদিকে গ্রেফতারকৃত আসামীর  বিষয়ে ভাটারা থানার এস,আই হাসমত আলির সাথে রাত নয়টা ছেচল্লিশের দিকে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে মামলার বিষয়ে তিনি কিছু বলতে রাজি হয়নি অফিসার ইনচার্জ সাথে কথা বলার জন্য বলেন।ওসি ভাটারা তাকে মুঠোফোনে না পাওয়ার কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।