ভাটারায় অসুস্থ বিএনপি নেতাকে দেখতে মহানগর উত্তরের সাবেক ছাত্রনেতার ছুটে যাওয়া

 স্টাফ রিপোর্টার। 

ঢাকা মহানগর উত্তর ৩৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু হানিফের বাসায় গিয়ে তার শারীরিক খোঁজখবর নিয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা

শুক্রবার, ২১ আগস্ট রাতে ভাটারায় আবু হানিফের বাসায় যান তারা।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সাবেক ছাত্রদলের সহ-সভাপতি সাজেদ আহমেদ খান, ভাটারা থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, ভাটারা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রনেতা মামুন খানসহ স্থানীয় ছাত্রদলের আরও নেতাকর্মী।

নেতারা অসুস্থ নেতার দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন। এসময় তারা দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, আবু হানিফ দীর্ঘদিন ধরে ভাটারা এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।